পোল্যান্ডজুড়ে চলছে ভারী তুষারপাত

পোল্যান্ডজুড়ে কয়েক দিন ধরে চলা ভারী তুষারপাত দেশে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বহু এলাকায় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

তীব্র শীত উপেক্ষা করে শত শত মানুষকে রাতভর নিজেদের গাড়িতেই অবস্থান করতে হয়েছে।

রয়টার্স জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানী ওয়ারশ ও বাল্টিক তীরবর্তী বন্দরনগরী গদানস্কের মাঝামাঝি একটি মোটরওয়েতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। রাতভর তুষারঝড়ে তাপমাত্রা নেমে গেলে মানুষজন বাধ্য হয়ে ভোর পর্যন্ত গাড়ির ভেতরেই অপেক্ষা করেন।

তীব্র শীতকালীন আবহাওয়া পুরো পোল্যান্ডে প্রভাব ফেলেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি এখনও সংকটজনক।

ভারী তুষারপাতের কারণে সেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের জন্য ভারী তুষারপাতের তৃতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণঘাতী পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে তুষারপাতের কারণে রেল ও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *