তালা

খলিষখালীতে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বেলাল হোসেন: খলিষখালি প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি পশ্চিমপাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহসান হাবিবের …

Read More »

উপকূলীয় জনপদে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ, সংকটে ঐতিহ্য ও গ্রামীণ জীবিকা

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: একসময় সাতক্ষীরার গ্রামবাংলার পরিচিত দৃশ্য ছিল বাড়ির আঙিনা, জমির আইল, রাস্তার দুই পাশ কিংবা পতিত জমিতে সারি সারি খেজুর গাছ। শীত এলেই এসব গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। সেই রস দিয়ে তৈরি হতো সুস্বাদু গুড়, পাটালি ও নানা ধরনের পিঠাপুলি। খেজুর পাতায় তৈরি …

Read More »

প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর

বিয়ের মাত্র চার মাস। বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তন্নি দে (২০)। বিজয়া দশমীতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে অংশ নেন সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায়। এর মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।  উৎসবের দিনে নববধূর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে …

Read More »

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’ সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে তার ফেসবুক টাইমলাইন থেকে …

Read More »

সাতক্ষীরায় বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বাবাকে মারধর, মেয়ের মৃত্যু

সাতক্ষীরার তালা থানায় পুলিশ গাফিলতিতে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায়, জালালপুর ইউনিয়নের, ধুলান্ডা গ্রামে, নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই কলেজ ছাত্রীর মরদেহ। পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী রকি শেখ (২৪), শোয়েব মালী (১৮) ও ইমন …

Read More »

পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি ও প্যাথলজি সিলগালা

খলিষখালী (পাটকেলঘাটা): সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত স্বাগতা ক্লিনিকে অভিজ্ঞতা সম্পন্ন প্যাথলজিস্ট না থাকা, অপারেশন থিয়েটারে অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকাসহ নানা অভিযোগে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযানে ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরা সিভিল …

Read More »

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি। কিন্তু স্বপ্ন দেখেছিলেন সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার। সেই স্বপ্ন পূরণে জীবনের পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা দিয়ে সন্তানদের এগিয়ে নিয়েছেন তাঁরা। অবশেষে সেই স্বপ্নের পথে এলো এক গর্বের অর্জন। কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস …

Read More »

সাতক্ষীরায় নকল সার-কীটনাশক তৈরি, সাব ডিলার আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন কোম্পানির নামে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান মোড়ল নামের এক বিসিআইসি সার সাব-ডিলারকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লাউতাড়া …

Read More »

স্বাস্থ্যসেবায় ঘুরে দাঁড়াচ্ছে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলাতে শুরু করেছে চিকিৎসাসেবার চিত্র। হাসপাতালে এখন কাঙ্ক্ষিত কিছু ওষুধ পাওয়া যাচ্ছে, বেড়েছে পরিচ্ছন্নতা ও সেবার মান। ভর্তি রোগীদের সংখ্যাও বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালটির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি …

Read More »

কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (১২ আগস্ট) কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরের শুরুতে তিনি ইউনিয়নের ত্রিমোহনী কাঠের ব্রিজ পরিদর্শন করেন। এ সময় জনসাধারণের চলাচলের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রিজটি সংস্কারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও …

Read More »