জেলার খবর

নোনা জলে মানচিত্র হারাচ্ছে উপকূল

সাতক্ষীরার উপকূলীয় জনপদের জীবন থেকে স্বজন হারানোর বেদনা এবং গ্রাম ছেড়ে শহরমুখী বাস্তুচ্যুতির হৃদয়বিদারক চিত্রের মধ্য দিয়ে শুরু হয় এই পর্ব। ভৌগোলিক নাজুকতা, নদীভাঙন ও লবণাক্ততার কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার মানচিত্র। জলবায়ু উদ্বাস্তু মানুষের এই স্রোত এবং অরক্ষিত ভূগোলের বাস্তবতায় দাঁড়িয়ে আজ উপকূলের মানুষ স্থায়ী টেকসই বাঁধ ও দীর্ঘমেয়াদী …

Read More »

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক: সাতক্ষীরা জামায়াতের আমীর

পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই ব্যাপক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে …

Read More »

রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ

উপসম্পাদকীয় ড,রেজাউল করিম রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। ঠিক ২০ বছর আগে ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনই সংগঠিত …

Read More »

লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণ করলেন সাতক্ষীরা জেলা আমীর শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিকেলে বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি নিহতের স্মরণ করেন। তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন …

Read More »

লবণাক্ত উপকূলে আর্সেনিক ও সিসার ঝুঁকিতে জনস্বাস্থ্য সাতক্ষীরায় ৯২ দশমিক ৮ শতাংশ মানুষ অনিরাপদ পানি পান করছে

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে পানিতে আর্সেনিক ও সিসার ঝুঁকি বাঁড়ছে। জটিল হয়ে উঠছে নিরাপদ খাবার পানির উৎস। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশের কারণে মিঠাপানির অনেক উৎস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অন্যদিকে, বৃষ্টির পানি সংরক্ষণ ও বিকল্প নিরাপদ পানির ব্যবস্থা থাকলেও …

Read More »

“রক্তে ভেজা ২৮ অক্টোবর, আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে দলের নামের পার্থক্য, চরিত্র সব এক- মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে দলের নামের পার্থক্য, চরিত্র সব এক। শুধু দলটার নাম পরিবর্তন হয়েছে বাকি সব চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যা আগে …

Read More »

সাতক্ষীরা আদালতে পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামির

সাতক্ষীরায় আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আসামি রেজাউল ইসলাম (৪৮)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে। তবে জুতা ওই পুলিশ কর্মকর্তার গায়ে লাগেনি। রেজাউল ইসলাম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে। সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক …

Read More »

শ্যামনগরে বিষাক্ত অ্যালকোহল পানে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে বিষাক্ত অ্যালকোহল পান করার চার দিন পর দীপুরাজ হাউলি (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীপুরাজ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। …

Read More »

সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গাজী হাবিব, সাতক্ষীরা: সরকার উৎখাতের ষড়যন্ত্র, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাতক্ষীরার প্রেরণা এনজিওর পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের গোয়েন্দা শাখার তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শম্পা গোস্বামীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে …

Read More »

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু …

Read More »