সাতক্ষীরায় জামায়াত নেতার ব্যক্তিগত প্রাইভেটকার ড্রাইভার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত রুবেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরায় জামায়াতের চেয়ারম্যান প্রাথী, ইসলামিক বক্তা মনোয়র হোসেন মোমিনের ব্যক্তিগত প্রাইভেটকার চালক সুমন হুসাইন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী হাবিবুর রহমান রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমা- মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম …
Read More »তেলের দামে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: বাড়ছে উদ্বেগ চাপে সাতক্ষীরার নিম্নআয়ের মানুষ
আবু সাইদ বিশ্বাস: দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নতুন করে চাপে পড়েছেন সাতক্ষীরার সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নআয়, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারগুলোর জন্য সর্বশেষ মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। নতুন দরে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, অকটেন ১৬৫ ও কেরোসিন ১৫৫ …
Read More »‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শ্বাশুড়ি
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তার শেষ চিঠি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন মা ফিরোজা খানম। তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া চিঠির লেখার সঙ্গে তার মেয়ের হাতের লেখার কোনো মিল নেই; মরিয়মের হাতের লেখা এর চেয়ে খারাপ ছিল। একই সঙ্গে ঘটনাটিকে স্বাভাবিক …
Read More »লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য যখন আট দফা দাবি নিয়ে লংমার্চ কর্মসূচি নিয়ে ব্যস্ত, তখন দলটির ৩৪ জন সংসদ সদস্য রয়েছেন বিদেশ সফরে। ১৭ দিনের এই সফরে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে সফরকারী দলের সদস্য ৭১ জন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিরোধী দলের …
Read More »২০ বছর পর হারানো স্ত্রীকে ফিরে পেলেন ঈমান আলী
একটি বরই গাছ, একটি ছোট ঘর আর অসংখ্য স্মৃতি—এই ছিল ছাহেরা খাতুনের(৬৫) সংসার। প্রায় ২০ বছর আগে সেই সংসার ছেড়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। মানসিক ভারসাম্যহীন অবস্থায় কোথায় গেছেন, কোথায় আছেন—কেউ জানত না। স্বামী ঈমান আলী(৭৫) ও পাঁচ সন্তান দীর্ঘদিন বিভিন্ন জায়গায় খুঁজেছেন। কিন্তু কোনো সন্ধান মেলেনি। দিন, মাস, বছর পেরিয়ে …
Read More »গাবুরার পথে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ, কবর প্রস্তুত
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় নেওয়া হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গাবুরার উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে বাড়িতে মরিয়মের দাফনের …
Read More »গাজী নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের সম্পর্কে জড়ানোর মূল হোতা হিসেবে শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকের এই পরিস্থিতির জন্য …
Read More »কমিটি বাতিলের দাবিতে কলারোয়ায় সড়ক অবরোধ করে যুবদলের বিক্ষোভ
মুজাহিদুল ইসলাম: সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়াকে কেন্দ্র করে কলারোয়ায় মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার …
Read More »আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও অপতৎপরতায় জনগণ ও সরকার মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা …
Read More »গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের …
Read More »
ক্রাইম বার্তা