তালায় কপোতাক্ষ নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ!

এস এম মোতাহিরুল হক শাহিন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদী পারাপারের সময় এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সময় তিনি সোনাতন কাটি হতে বালিয়া খেয়াঘাট পার হচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদীতে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফল হতে পারেনি। পরে বিকেল আনুমানিক ৫টার দিকে খুলনা হতে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, রাতের কারণে উদ্ধার কাজ সম্ভব হয়নি। কাল আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *