জাতীয় সংগীত না পারায় নিয়োগ পেলেন না কেউ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে না পারায় ৩৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন বলে জানিয়েছেন নিয়োগ-সংশ্লিষ্টরা। গতকাল বুধবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের গ্রাম পুলিশের পাঁচটি শূন্য পদে মোট ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়।
এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে সব প্রার্থীকে জাতীয় সংগীত লিখতে বলা হয়। নির্ধারিত ১৫ মিনিটে কোনো পরীক্ষার্থী ঠিকভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত লিখতে পারেননি। তাই সবাইকে লিখিত পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়।
এ ঘটনার পর গ্রাম পুলিশের পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আরো বাড়ানোর দাবি ওঠে।
এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। পুনরায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *