স্টাফ রিপোটার:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর উদ্যোগে শহীদ আলী মোস্তফা ও শহীদ ইকবাল হোসেন তুহিনের স্মরণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৫টায় শহীদ ইকবাল হোসেন তুহিনের বাসভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শহর অফিস সম্পাদক আরিফ বিল্লাহ–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য প্রয়োজনে জীবন দেওয়ার মানসিকতা সংগঠনের কর্মীদের মধ্যে রয়েছে। তিনি শহীদ আলী মোস্তফা ও শহীদ ইকবাল হোসেন তুহিনের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল আমিন, সাবেক শহর সভাপতি আল মামুন, অ্যাডভোকেট আবু তালেব, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুর এবং শহীদ ইকবাল হোসেন তুহিনের পিতা আব্দুল বারী। শেষে শহীদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।
ক্রাইম বার্তা