নাজমুল হক খান পাটকেলঘাটা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটী ইউনিয়ন কর্তৃক সুজনশাহ বলফিল্ড ময়দানে এক সংবর্ধনা ও গণ ইফতারের আয়োজন করা হয় ।
৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় সুজনসাহা বল ফিল্ড ময়দানে ইসলামকাটী ইউনিয়ন আমীর মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, পল্লী চিকিৎসক ফোরামের জেলা সভাপতি ডাঃ আফতাব উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী,তালা উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, ইসলামকাটি ইউ,পি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান,আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর তৈয়বুর রহমান খান, অধ্যাপক আবদুস সোবহান, মাওলানা আমিনুর রহমান, প্রমূখ ।
এম,পি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামকাটী ইউনিয়নের আমির, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা শাখা , যুব জামায়াতের ইসলামকাটী ইউনিয়ন শাখা, ইসলামী ছাত্রশিবির ইসলামকাটী শাখা, সুজন শাহ বাজার কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআনের আইন ছাড়া এদেশের মানুষের শান্তি ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব । আল কুরআনে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার নির্দেশ দিয়েছেন, স্বয়ং আল্লাহ তায়ালা। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি ।
ক্রাইম বার্তা