সংসদে সাতক্ষীরার ৪ এমপির প্রতিবাদ

ফ্যাসিবাদ ও গণতন্ত্র এক সাথে চলে না: এমপি ইজ্জত উল্লাহ
রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক নয়, ফ্যাসিবাদের দোসর: এমপি আব্দুল খালেক
রাষ্ট্রপতির ভাষণও অভ্যুত্থানের ক্ষমতায় বাদ দেওয়া যেত: এমপি রবিউল বাশার
‘কিলার চুপ্পু গো ব্যাক’: এমপি গাজীূ নজরুল ইসলাম
আবু সাইদ বিশ্বাস
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের বক্তৃতার সময় ওয়াকআউট করেছে সাতক্ষীরা জামায়াতের চার এমপিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সংসদে বক্তৃতা করা শুরু করেন। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সাথে সাথে উচ্চস্বরে এর প্রতিবাদ জানান সাতক্ষীরার চার এমপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, ‘কিলার চুপ্পু। কোনো খুনির জায়গা এই পবিত্র সংসদে মানি না।‘ ‘শেম শেম বলে চিৎকার করেন এবং বলেন, তাকে অভিশংসন করতে হবে। তারা বলেন, ‘আমরা জাতীয় সঙ্গীতের সম্মানে দাঁড়াবো কিস্তু তার সম্মানে নয়। গেট গেটআউট।’ জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন) শেখ হাসিনার খুনের সহযোগী।’ সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের এমপি মুহাম্মদ উজ্জত উল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ ও গণতন্ত্র এক সাথে চলে না।’ সাতক্ষীরা ২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, রাষ্ট্রপতি পদে যিনি রয়েছেন, তিনি রাষ্ট্রের অভিভাবক নয়, ফ্যাসিবাদের দোসর। তাঁর হাতে জুলাই গণঅভ্যুত্থানের রক্ত রয়েছে। তাঁর ভাষণ আমরা শুনব না।
সাতক্ষীরা ৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউর বাশার বলেন নির্বাচনসহ যা কিছু হয়েছে, তা জুলাই গণঅভ্যুত্থান অনুযায়ী হয়েছে। রাষ্ট্রপতির ভাষণও অভ্যুত্থানের ক্ষমতায় বাদ দেওয়া যেত। তা করে সরকার পুরনো বন্দোবস্তের প্রতি আঁতাতের লক্ষণ দিয়ে সংসদ শুরু করেছে। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম বলেন, ‘কিলার চুপ্পু গো ব্যাক’। তিনি বলেন, বিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে ভাষণের সুযোগ করে দিয়েছে সরকার। অভ্যুত্থান সংবিধান মেনে হয়নি। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতার করতে হবে। এসময় সাতক্ষীরার চার এমপিসহ বিরোধীদলীয় এমপিরাও স্লোগান দেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *