সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদ উৎযাপন

সাতক্ষীরা সংবাদদাতা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন এলাকাতে ঈদের জামাতে অংশ নেন আহলে হাদিসের একটি অংশের মুসল্লিরা। সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত হোসেন।
এ ছাড়া একই দিনে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ ভিন্ন হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছে। অন্যদিকে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ওপর নির্ভর করে পরদিন ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *