গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে সাতক্ষীরা জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট। মিছিল পূর্ববর্তি সমাবেশ থেকে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় আমতলা গণমুখি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নারকেলতলা মোড়.আসিফ চত্বর, কোট মোড়, নিউমার্কে মোড়, পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি হয়ে পূনরায় আমতলা গণমুখি মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিতে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখবেন, সদর-২ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা মাহমুদুর রহমান,এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, এবিপাটির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

বক্তারা, বিএনপি সরকারের নেওয়া জনস্বার্থ বিরোধী পদক্ষেক, নির্বাচনের আগে দেশবাসীকে দেয়া গণভোট বাস্তবায়নের আশ্বাস, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কাছে দাবী জানান।আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *