সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর রাত তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রাম এই ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করার চেষ্টা চালায়। কিন্তু অবস্থার অবনতি হলে পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ক্রাইম বার্তা