স্টাফ রিপোটার: সাতক্ষীরা ১ তালা কলারোয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন,“আমরা তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। বিএনপি তখন বলতো, ‘যারা এ আন্দোলন করছে তারা শিশু কিংবা পাগল ছাড়া আর কেউ নয়, তাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়।’ কিন্তু জনগণের আন্দোলনের কাছে তারা টিকতে পারেনি। তিনি আরো বলেন, আমাদের এই আন্দোলন গণমানুষের রায় ও অধিকার আদায়ের জন্য ছিল। ইনশাআল্লাহ, এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে সক্ষম হবো।
শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, এই আন্দোলন মূলত গণমানুষের রায় ও ন্যায্য অধিকার আদায়ের জন্য পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দও আন্দোলনের ধারাবাহিকতা ও ন্যায়-সত্যের পক্ষে অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্রাইম বার্তা