চিকিৎসাধীন ওয়াজেদ আলীকে দেখতে হাসপাতালে এমপি অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তালা উপজেলার খেশরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওয়াজেদ আলীকে দেখতে গেছেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে ওয়াজেদ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন এবং মহান আল্লাহর দরবারে ওয়াজেদ আলীর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
হাসপাতাল পরিদর্শনকালে এমপি অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মুহা. ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সদর আসনের এমপির বিশেষ সহকারী নজিবুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য,গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তালা উপজেলার খেশরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওয়াজেদ আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ওয়াজেদ আলীর পরিবারের সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে আসায় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন মানবিক উপস্থিতি রোগী ও পরিবারের সদস্যদের সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে। একই সঙ্গে তারা ওয়াজেদ আলীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৪/৭/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *