জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‘জুলাই সনদ মেনে নিন, আমাদের সেই পর্যায়ে যেতে বাধ্য করবেন না’ : এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

আবু সাইদ বিশ্বাস: আপনারা পরিবেশ ঘোলাটে করবেন আর আমাদের বলবেন কই জান্নাতের পরিবেশ কই। আপনারা পানি ঘোলাবেন আর আমাদের বলবেন পানি পরিষ্কার করেন। অতএব পানি কি করে পরিষ্কার করতে হয়, ঘোলা পানিতে কি করে মাছ শিকারও করতে হয় জামায়াত ইসলামী এটা জানে। অতএব সেই পর্যায়ে আমাদেরকে না নিয়ে জুলাই সনদ মেনে নিন। ৪ জুন বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১১ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বিএনপিকে উদ্দেশ্য এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা এসসিপির আহবায়ক কামরুজ্জামানি বুলু. এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, পৌর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল বিকেল সাড়ে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে, নিউমাটেক মোড় হয়ে , খুলনারোড মোড়, সেখান থেকে নারকেলতলা হয়ে পূনায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যেয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা প্রয়োজন। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রয়োজন। তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য ও চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৪/৭/২৬

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *