গাবুরার নিহত জেলের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নিহত জেলে আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের হাতে বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সহায়তার অর্থ হস্তান্তর করেন।

জানা যায়, গাবুরার নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের দুর্দশার বিষয়টি ডা. এম. মনিরুজ্জামান সংশ্লিষ্ট মহলের নজরে আনেন। পরে মানবিক দিক বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। এমন সংকটময় সময়ে নিহত জেলের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান একটি মানবিক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *