ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান ভাঙ্গার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে কাজ চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ওসি হেলাল উদ্দিন বলেন, “বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানতে তদন্ত চলছে।”

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *