নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
সভায় সম্পত্তি-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, অনিষ্পন্ন চোরাচালান মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্রাইম বার্তা