কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক দুই

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-১৫, তারিখ: ১৩/০৬/২০২৬-এর এজাহারভুক্ত ৮ নম্বর আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে বাঁশতলা বাজার এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া, একই মামলার সন্দেহভাজন আসামি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সকাল প্রায় ১০টার দিকে হাড়দ্দাহ এলাকা থেকে আটক করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *