গাজী নজরুলকে নিয়ে খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদ জানালেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর একটি বক্তব্য খণ্ডিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি জানান, গতকাল শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত একটি বিষয় নিয়ে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, তিনি ওই বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত দেননি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক নারী নিজে যে বক্তব্য দিয়েছিলেন, সেটিই তিনি অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন। ওই নারী গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারাজীবন তাঁর সেবা করতে চান বলে জানিয়েছিলেন। তিনি কেবল ওই নারীর বক্তব্যই তুলে ধরেছিলেন। তিনি বলেন, ওই নারী বলেছিলেন, তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারা জীবন তাঁর সেবা করে যেতে চান। আমি বক্তব্যে শুধু ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন ওই কথাগুলো আমার নিজের বক্তব্য বা আমার ব্যক্তিগত মতামত।
তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যাতে মনে হচ্ছে ওই কথাগুলো তাঁর নিজের মতামত বা ব্যক্তিগত বক্তব্য। এটি বিভ্রান্তিকর এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য আরও বলেন, তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। তিনি স্পষ্টভাবে বলেছেন, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংগঠনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস না করা।

বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করে তাঁকে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সমর্থক হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য প্রচারের আগে তার সম্পূর্ণ অংশ ও প্রেক্ষাপট যাচাই করা উচিত।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৪/৭/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *