জামায়াতে ইসলামীর গণমিছিলে আওয়ামী লীগের হামলা

গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের নিকলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলে স্থানীয় আওয়ামী লীগ মিছিলের শেষের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট আক্রমণ করে। এতে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন কর্মী আহত হন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় নিকলী উপজেলা আমির আবুল হোসেন ও উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে এই হামলা হয়।

জানা গেছে, নিকলী নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে একটি শান্তিপূর্ণ গণমিছিল বের হয়। মিছিলটি নিকলী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে এলে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী সজনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন সন্ত্রাসী কর্মী মিছিলে আক্রমণ করে। তারা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। পরবর্তীতে মিছিলে অংশগ্রহণকারী জামায়াত কর্মী ও মিছিলের পেছনে প্রোটেশনে থাকা পুলিশের ধাওয়া খেয়ে আক্রমণকারীরা পালিয়ে যায়।

আক্রমণকারীদের পরিচয়: ১. সজন (৩৫), পিতা: হাসান আলী, গ্রাম: ষাইটদার, নিকলী সদর; ২. জালাল উদ্দীন (৪৩), পিতা: মৃত সাইমুদ্দিন, গ্রাম: দোয়ারহাটি, নিকলী সদর; ৩. মোজাম্মেল হক তমিজ (৫৭), পিতা: মৃত মুক্তার উদ্দিন, গ্রাম: কুর্শা, নিকলী; ৪. আবু তাহের মেম্বার (৫০), গ্রাম: পাঁচরুখি, নিকলী সদর; ৫. আবু বকর সিদ্দিক (৭০), পিতা: মৃত সহবত আলী, নিকলী; ৬. মো. হারুন (৫১), পিতা: আহাম্মদ, গ্রাম: দোয়ারহাটি, নিকলী; ৭. আলম (৫২), পিতা: ওরফে লইরার বাপ, গ্রাম: ষাইটদার, নিকলী; ৮. শহিদুল (৩৫), পিতা: আমির হোসেন, গ্রাম: গোয়ালহাটি, নিকলী এবং ৯. অজ্ঞাত আরও ২০-৩৫ জন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *