সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (২ আগস্ট) সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে আপন (২২), ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন আলম (২৭) এবং একই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন (২৩)।

পুলিশ জানায়, ইমতিয়াজ আহম্মেদ ওরফে আপন পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা পাড়া এলাকার মো. মহিত গাজীর ছেলে। শাহিন আলম ও শামিম হোসেন সুলতানপুর এলাকার মো. খোকন মোল্যার ছেলে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি অভিযানিক দল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তারা সংশ্লিষ্ট নিয়মিত মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *