সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সরকারি বিধি-বিধান অনুযায়ী ইস্যুকৃত সকল কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই বাহিনীর প্রত্যেক সদস্যকে সর্বদা পরিচ্ছন্ন-পরিপাটি থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশ ড্রেসরোল যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত পোশাক পরিধান নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে তিনি সকল সদস্যের কিট বই পর্যালোচনা করে ইস্যুকৃত সামগ্রীর প্রাপ্যতা যাচাই করেন। এছাড়াও দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আমিনুর রহমান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *