জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালিগঞ্জে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে কালিগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, জেলা কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার সালাহউদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম এবং তালিমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা নুরুজ্জামান হাবিবী।
এ ছাড়া উপজেলা জামায়াতের বিভিন্ন বিভাগভিত্তিক দায়িত্বশীল, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি গণমিছিল কালিগঞ্জ উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমির অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে কর্মসূচির সমাপ্তি ঘটে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *