আগরদাড়িতে জমি বিরোধে কৃষকের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিন নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ভোরে জমিতে পাট শুকানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, আগরদাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে জমিতে পাট শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন রুহুল আমিনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। রুহুল আমিন ও তাঁর ছেলে আবুল হাসানের অভিযোগ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু, হুমায়ুন, কামরুজ্জামান ও জামানসহ কয়েকজন মিলে রুহুল আমিনের ওপর হামলা করেন। হামলায় রুহুল আমিন আহত হন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *