আশাশুনিতে ইয়াবাসহ আমিনুর গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুর রহমান গাজী (নাম-পরিচয় পুলিশ সূত্রে) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার আমিনুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া হাইস্কুল মোড়ে অভিযান চালায়। এ সময় কুড়িকাহনিয়া গ্রামের শফিউদ্দিন গাজীর ছেলে আমিনুর রহমান গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।  আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, আমিনুর রহমানের বিরুদ্ধে এ মামলাসহ থানায় মোট ১৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া সিডিআর যাচাই ও পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বেও আরও ১০ থেকে ১৫টি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *