সাতক্ষীরায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই’  স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সৌমেন মৈত্র বলেন, বায়ুদূষণ রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে এখনই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম এবং বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা রায় ও আখি মনি। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভা শেষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *