(শ্যামনগ) প্রতিনিধি: শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে মানববন্ধনে যোগ দেন। বিভিন্ন শ্রেণী পেশার সহস্্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বিএনপি নেতা আবু সাঈদ, ইউপি সদস্য বাবলুর রহমান, ইউপি সদস্য শুকুর আলী, ইউপির সদস্য মোক্তার হোসেন, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন ও রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা দাবি করেন, শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কর্মসূচি দেওয়ার কথা বলেন তারা।
ক্রাইম বার্তা