আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সময় উপস্থিত ছিলেন জিএম মনিরুল ইসলাম মিনি (সভাপতি), ফারুক মাহবুবুর রহমান (সহ-সভাপতি), মো. আব্দুল বারী (সাধারণ সম্পাদক), আমিরুজ্জামান বাবু (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আবু সাঈদ বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক), আক্তারুজ্জামান বাচ্চু (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), মুহাঃ জিললুর রহমান (অর্থ সম্পাদক), আল ইমরান (দপ্তর সম্পাদক) এবং নির্বাহী সদস্য আবু নাসের মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমান।
সাক্ষাৎকালে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তারা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সাতক্ষীরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা