সাতক্ষীরায শহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে ইমা (৬) ও লাবিব (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের গফুর সাহেবের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো—বাটকেখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন লিমা (৯) এবং একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মীর লাবিব হোসেন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে ঘাটে দুই জোড়া জুতা দেখতে পান। সন্দেহ হলে তিনি পানিতে নেমে এক শিশুর সন্ধান পান। পরে স্থানীয়রা এসে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
মরদেহ উদ্ধারের পর তাদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা উভয়কেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *