ভিলেজ ডক্টরস্ ফোরাম রোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ভিলেজ ডক্টরস্ ফোরাম (ভিডিএফ) এর আয়োজনে সাধারণ রোগগুলোর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় লেক ভিউ রিসোর্ট এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য পেশ করেন ভিডিএফ সাতক্ষীরার সভাপতি মোঃ আফতাব উদ্দিন। সাধারণ রোগগুলোর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ডাঃ জি কে এম শাহিদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিডিএফ সাতক্ষীরা জেলার উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান মুকুল, মাওলানা মুস্তাফিজুর রহমান, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ডাবলু, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফফার, এসকে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট মেডিকেল সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ভিডিএফ সাতক্ষীরার সাধারণ সম্পাদক আবু কাওসার, সাতক্ষীরা শহর সভাপতি হাফেজ আব্দুল বাশার, সাধারণ সম্পাদক এমএ হাসান, সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা সভপতি রফিকুল ইসলামসহ সাতক্ষীরা শহর, সদর উপজেলা এবং দেবহাটা উপজেলা শাখার সদস্য ও নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিডিএফ দেবাহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
ক্রাইম বার্তা