শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক এস এম মাহাবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের নকিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবু শ্যামনগর পৌরসদরের বাদঘাটা গ্রামের মো. মাহতাব উদ্দীনের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি উপজেলার বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় বাবুর নাম আসামির তালিকায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ঘটনায় তার নাম এসেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *