নিজস্ব প্রতিবেদক: এক যুবদল নেতার কোটি টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা এখন টক অফদা টাউন । স্বর্ণের মালিক শাসক দলের এক শীর্ষ নেতার মধ্যস্ততায় খোয়া যাওয়া আটপিচ স্বর্নের বার হতে চার পিচ ফেরত পেয়েছে । সাতক্ষীরা বাইপাস সড়কের রাফসান কনস্টাকসন লিমিটেডের সামনে পাকার রাস্তার ওপরে প্রকাশ্য দিবালকে এ ঘটনা ঘটে।

ক্যাপ পরিহিত ছবি যুবদল নেতা সুমন
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, যশোরের একস্বর্ণ ব্যাবসায়ী ৮ পিচ সোনার বার নিয়ে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন ।বেলা ২ টার দিকে যুবদল নেতা সুমন এক সহযোগীকে নিয়ে স্বর্ণ বহনকারী ব্যাবসায়ীর ওপর হামলা করে। এসময় তার কাছে থানা ৮ পিচ স্বর্ণ ছিনিয়ে নেয় । এসময় সুমনের সহযোগী রাজুকে জনতা গণধোলাই দেয়। একপর্যায়ে স্থানীয় জনতা ৯৯৯ নাইনে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সুমন পালিয়ে যায়।এরপর ঘটনাস্থল থেকে সুমনের মোটরসাইকেলটি ইটাগাছা ফাড়িতে আনে পুলিশ। পরে ওই ব্যাবসায়ী শাসক দলের এক শীর্ষ নেতার স্মরনাপন্ন হয় । শুরু হয় মধ্যস্ততা । মধ্যস্ততার বৈঠকে সুমন দাবী করে স্বর্ণের বার ছিল ৪ পিচ ৮ পিচ নয় ।এক পর্যায়ে শীর্ষনেতার চাপে পড়ে সুমন চার পিচ স্বর্নের বার মালিকে ফেরত দিতে বাধ্য হয় । ঘটনাটি এখন শাসক দলের বিভিন্ন স্তরে ওপেন সিক্রেট। তাদের একাধিক অফিসে বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে কানাঘুষা করতে দেখা যাচ্ছে । সুমনের পদপদবী ও পারিবারিক পরিচয় গোপন রাখা হল । এ ঘটনায় সোনা খোওয়ানো ব্যাবসায়ী থানা পুলিশে প্রতিকার চেয়ে অভিযোগ করেনি । তবে ওই ব্যাবসায়ী দৈনিক সাতনদীকে জানান, ৮ পিচ স্বর্ণের বারের মূল্য ১ কেটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ।অর্ধেক ফেরত পেয়েছি । ফেরত দেওয়ার শর্ত ছিল থানা পুলিশ করা যাবেনা ।
ক্রাইম বার্তা