অল্পবয়সী মেয়েদের স্মার্টফোন ব্যবহার নিয়ে জেলা প্রশাসকের সতর্কতা

ফুয়াদ আল আবরার “আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন”—অভিভাবকদের উদ্দেশে এমনই হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার :আজিজ। কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় কৈশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৈশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করাসহ বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া নারীদের সামাজিক সচেতনতা ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *