চার দিন রিমান্ড শেষে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরিয়মের মামা কারাগারে

চার দিন রিমান্ড শেষে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরিয়মের মামা কারাগারে

 

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে চার দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।

গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আসামি ওবায়দুর রহমানকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরপরে বিচারক ১ অক্টোবর রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়। পরে গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এদিকে গত বুধবার ঢাকার সিএমএম আদালতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ একটি আপসনামা দাখিল করেন। আপসনামা দাখিলের পরে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগম আদালত থেকে জামিন পান। তবে গাজী নজরুল ইসলামের জামিন নাকচ করেন আদালত। তিনি কারাগারে আটক রয়েছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *