সাতক্ষীরা ও দেবহাটা সংবাদদাতা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে হাত রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাতক্ষীরা জেলার বকচরা গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর কার্ডধারী সদস্য ছিলেন। দলটির পক্ষ থেকে তিনি চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন।
শুক্রবার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৩/১০/২৬
ক্রাইম বার্তা