নামাজের সময় বন্ধ থাকে সাতক্ষীরার ব্যস্ততম সড়কের ৪০ দোকান, ব্যবসায় বরকতের প্রত্যাশা

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি পাকাপুলের মোড় সংলগ্ন থানা মোড় সড়ক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ সড়কে থাকে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। অথচ নামাজের সময় এলেই বদলে যায় এখানকার দৃশ্যপট। ব্যবসার ব্যস্ততা ফেলে দোকান বন্ধ করে জামাতে নামাজ আদায় করতে চলে যান ব্যবসায়ীরা। দোকানের সামনে টাঙিয়ে দেওয়া হয় পর্দার কাপড়। এমন দৃশ্য স্থানীয়দের মাঝে তৈরি করেছে ইতিবাচক আলোচনার।সরেজমিনে দেখা যায়, থানা মোড় সড়কের এক পাশে জুতা, শাড়ি, কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্যের প্রায় ৩৫ থেকে ৪০টি দোকান রয়েছে। প্রতিদিন এসব দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কিন্তু আজান হলেই দোকানিরা স্বেচ্ছায় বেচাকেনা বন্ধ করে দেন। দোকানের মালামাল পর্দার কাপড় দিয়ে ঢেকে রেখে নামাজ আদায়ে চলে যান তাঁরা।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নামাজের সময় দোকান বন্ধ রেখে নামাজ আদায় করাকে তাঁরা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। তাঁদের বিশ্বাস, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসার ব্যস্ততা ছেড়ে নামাজে অংশ নিলে ব্যবসায় বরকত আসে। পাশাপাশি এভাবে দোকান বন্ধ রেখে নামাজে যাওয়ার কারণে চুরি বা মালামাল হারানোর মতো কোনো সমস্যারও মুখোমুখি হতে হয় না বলে জানান তাঁরা।নামাজ শেষ হলে ব্যবসায়ীরা আবারও নিজ নিজ দোকানে ফিরে আসেন। এরপর সবাই একসঙ্গে শুরু করেন বেচাকেনা। ধর্মীয় অনুশাসন মেনে ব্যবসা পরিচালনার এমন চর্চা সড়কটির ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যেরও পরিচয় বহন করছে।

ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় ব্যবসার পাশাপাশি ধর্মীয় দায়িত্ব পালনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের এ ব্যতিক্রমী চর্চা অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *