সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকার চেকপোস্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আজহারুল ইসলাম মানিক নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর তাকে আটক করা হয়।
আটককৃত কাজী আজহারুল ইসলাম মানিক যশোর জেলার কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পাঁচ ভাইয়ের মধ্যে মানিক চতুর্থ।
গ্রেপ্তার কাজী আজহারুল ইসলাম মানিক যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘চলতি মাসের ৮ তারিখে মানিকসহ তিন বন্ধু একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি। দুই বন্ধু আগেই ফিরে আসেন। মানিক আজ দুপুর দেড়টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেশবপুর থানা-পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।’
ক্রাইম বার্তা