মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ,সাতক্ষীরা।।
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৌতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩১ শে ডিসেম্বর) বিকাল ৫টায় কাজী রাব্বি হোসেনের কার্যালয় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান হয়।
কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী রাব্বি হোসেন, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তুহিনুর রহমান,
শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম-আবায়ক ও মৌতলা বাস স্ট্যান্ড বনিক ব্যবসায়ীক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো, রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী আবু তোরাব সুমন,
উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপি অন্যতম নেতা কাজী ফজলু রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো, মুজিদ হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো, রাজু আহমেদ, যুব নেতা মো, রায়ছুল ইসলাম,
যুব নেতা আব্দুল লতিফ, যুবনেতা হাবুল,ইউনিয়ন ছাত্রনেতা সাবেক সহ-সভাপতি কাজী সোকিনসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত করেন হাফেজ আব্দুল্লাহ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ক্রাইম বার্তা