সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান

সাতক্ষীরা সংবাদদাতা: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানিয়েছেন ছাত্র শিবির। শুক্রবার (১৩ মার্চ) ২৩ শে রমজান সন্ধায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল বক্তরা এ আহবান জানান।
শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো, রুহুল আমীন সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারী মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন । এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস, আলোর পরশের বার্তাসম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহা: জিল্লুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যাণার্জী, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, স্টার টিভির জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক আনিচুর রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। ছাত্র শিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, রমজান মাস এসেছে মিথ্যাকে পরিহার করে ভালোকে গ্রহন করতে। মানব জাতীকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে। রমজানের শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে হবে। সাংবাদিকরা সমাজের সঠিক তথ্য তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী।
সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, পবিত্র রমজান আমাদের সত্যবাদিতা, নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। আমরা সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সত্য প্রকাশ করুন এবং ইনসাফের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, আপনারা আমাদের ভালো কাজগুলোর পাশাপাশি ভুলত্রুটিগুলোও তুলে ধরবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও পরিশুদ্ধ ও গুছিয়ে উঠতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আমরা অতীতেও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকব। নতুন বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে আমরা জাতির বিবেক সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সব ধরনের বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং সত্য প্রকাশ করুন। আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করেন, তবে এ দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৩/৩/২৬
০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *