জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল

আবু সাইদ বিশ্বাস: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরাতে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিলটি শুরু হয়। গণ মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে তুফান মোড় হয়ে বড়বাজার হয়ে থানা মসজিদ হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রজমানের সঞ্চালনায় গণমিছিল পূর্বসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী মো: ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেন, কর্মপরিষদ সদস্য এড আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী , অফিস সেক্রেটারী রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন অবিলম্বের, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবে কার্যকরি পদক্ষে নিন। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা!’ ‘জুলাই শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের জন্য এক মহানিয়ামত। এই আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছে শুধু একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য। আজ যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে, তবে এ দেশের মানুষ তা মেনে নেবে না।
 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *