সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার পণ্য আটক

সাতক্ষীরা সংবাদদাতা:  সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে  বিজিবি সদস্যরা।

শুক্রবার (১ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা  কলারোয়ার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার  টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা  সদর থানার কালিয়ানী পূর্বপাড়া নামক স্থান হতে ২ কোটিন ৯৪ লাখ  টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আভিযানিক দল মোট ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ( উপ অধিনায়ক)  মেজর শাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

 

আবু সাইদ বিশ্বাস

সাতক্ষীরা।

০২,০৫,২৬

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *