শহরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা শহরের মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর দক্ষিণপাড়া মসজিদসংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের হাটের মোড়, তুফান মোড় প্রদক্ষিণ করে কামালনগর বউ বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফারুকী, যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, জামায়াতের স্থানীয় ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর, কাউন্সিলর শফিকুল আলম বাবু, আব্দুল জলিল, তামিম, লিয়াকত আলী, আজগার আলী সরদার, রিয়াজুল ইসলাম, জামাল উদ্দীন, খাইরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *