দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যুরো প্রধানদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যুরো প্রধানদের অংশগ্রহণে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ের ব্যুরোপ্রধান এবং পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ প্রকাশে গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের গুণগত মান বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম আরও শক্তিশালী করা, পাঠকসেবা উন্নয়ন এবং পত্রিকার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
শেষে পত্রিকার মানোন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *