সাতক্ষীরায় গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ‘অদম্য জুলাই’ কর্মসূচি পালন

সাতক্ষীরা সংবাদাতা: গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান, সাবেক সভাপতি ওমর ফারুক, আল সামুন, আবু তালেব এবং শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী। এছাড়াও শহর শাখার নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *