সাতক্ষীরা প্রতিনিধি: ৫ আগষ্ট ফ্যাসিস্ট্য শেখ হাসিনার নয়াদিল্লিতে ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অরিন (২৫) সাতক্ষীরা শহরের থানার সামনে মুনজিতপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়েদ ইফতেখার আলীর শ্যালিকার ছেলে এবং কারাগারে আটক সাবেক মহিলা এমপি সেজুতির ননদের ছেলে। তবে এসব পারিবারিক সম্পর্কের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্প্রতি শেখ হাসিনা দিল্লি থেকে

ভার্চুয়ালি একটি বক্তব্য দেন। তাঁকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই ভার্চুয়াল কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
ওই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অরিনের উপস্থিতির বিষয়টি সামনে আসার পর সাতক্ষীরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ার অভিযোগটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।
#শেখহাসিনা #সাতক্ষীরা #আবুওবাইদাহঅরিন #জুলাইআন্দোলন #জুলাইগণঅভ্যুত্থান #রাজনীতি #বাংলাদেশ #দিল্লি #ভারত #সাতক্ষীরারাজনীতি #ভার্চুয়ালভাষণ #রাজনৈতিকআলোচনা
ক্রাইম বার্তা