চলতি বছরের দাখিল পরীক্ষায় ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭ হাজার ৮৭ জন। দাখিলে ৫৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬৬ পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
২০২৫ খ্রিষ্টাব্দে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন, ২০২৬ খ্রিষ্টাব্দে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
ক্রাইম বার্তা