মালয়েশিয়ার শ্রমবাজারে এজেন্সির মাধ্যমে কোনো ধরনের সিন্ডিকেট করা হলে তা দুর্বার আন্দোলনের মাধ্যমে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রয়োজন হলে সিন্ডিকেট ভাঙা ও জনগণের দাবি আদায়ে আট দফা দাবিতে মাঠে নামার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে এ হুঁশিয়ারি দেন জামায়াতের আমির।
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে সিন্ডিকেট ভাঙতে এবং জনগণের দাবি আদায়ে আট দফা দাবিতে মাঠে নামা হবে।
জামায়াতের আমির বলেন, শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ক্রাইম বার্তা