প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর

বিয়ের মাত্র চার মাস। বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তন্নি দে (২০)। বিজয়া দশমীতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে অংশ নেন সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায়। এর মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়। 

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তার প্রথম দুর্গোৎসব।

তন্নির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর খবর জানা গেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *