মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বন্দর জেটিতে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থানের পর সোয়া ৪টার দিকে জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে নেতা-কর্মীদের টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নবিরতি করেন। মধ্যাহ্নবিরতি শেষে নৌঘাঁটি থেকে বের হয়ে মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *